ভিডিওতে আরও দেখা যায়, আটকের পর ওই ব্যক্তিকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন যুবদল নেতা নয়ন। পরে তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়। একই সঙ্গে আটক ব্যক্তির মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যেন যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়, সে নির্দেশনা দেন উপস্থিত নেতা-কর্মীদের... বিস্তারিত
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুল হালিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ‘হুমা বাহিনী’ জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হালিমের সঙ্গে এ বাহিনীর বিরোধ ছিল বলে জানা গেছে। বিস্তারিত
টাঙ্গাইলের মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ। সামনে ইরি-বোরো মৌসুম হওয়ায় সময়মতো জমিতে সেচ দিতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। নতুন ট্রান্সফরমার স্থাপনের খরচ নিয়েও বিপাকে রয়েছেন তাঁরা। বিস্তারিত
মেয়ের বাড়িতে হামলার খবর পেয়ে তাঁকে রক্ষা করতে ছুটে গিয়েছিলেন বাবা আলম মিয়া (৬৫)। কিন্তু পথে গুলিবিদ্ধ হয়ে হারাতে হলো তাঁর একটি পা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পা কেটে ফেলতে হয়েছে। বিস্তারিত
হংকংয়ের আলোচিত মডেল ও সমাজকর্মী অ্যাবি চোই হত্যাকাণ্ডে নিজের দায় এড়াতে বাবাকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিলেন তাঁর সাবেক স্বামী অ্যালেক্স কোয়াং। আদালতে জেরার মুখে অ্যালেক্স স্বীকার করেছেন, পুলিশের কাছে দেওয়া বক্তব্যে তিনি বাবাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছিলেন এই আশায় যে, এতে বিস্তারিত
ভারতে তাজমহল দেখতে গিয়ে দিল্লির একটি হত্যা মামলায় নামের মিলের কারণে দণ্ডিত হওয়ার অভিযোগে প্রায় ১৮ বছর কারাবন্দী থাকা বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। বিস্তারিত
ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক বিস্তারিত
আবু সাঈদের কবর ভাঙচুরের খবর সামাজিক মাধ্যমে, পরিবার কী বলছে বিস্তারিত
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নবনিযুক্ত ভিয়েতনামি রাষ্ট্রদূত বিস্তারিত
কোপা আমেরিকার পরবর্তী আসরও বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ মর্যাদার এই ফুটবল প্রতিযোগিতার ২০২৮ সালের আসর আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। আগামী ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। গত আসরের মতো এবারও অংশ নেবে ১৬টি দল। বিস্তারিত
মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা চলছে। আজ মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা চলবে ভোররাত পর্যন্ত। প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে মণিপুরিদের বিস্তারিত
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। বিস্তারিত
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এবং চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের মামলায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। বিস্তারিত
গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া (১৬) নামের এক হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত
চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশি তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে। বিস্তারিত
পোশাকশ্রমিকদের জন্য ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব মালিকপক্ষের বিস্তারিত
‘বাংলাদেশ আমার দেশ’ বলে বিদায় নিলেন শুকি ইতোফুসা বিস্তারিত
ফেনীতে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ১৬ বছর পর প্রদীপ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত
উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে সরকার। কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রস্তাবিত সাইবার আইন নিয়ে মতবিনিময়ে এ প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিস্তারিত
‘বিশ্বকাপের সময়ে বাংলাদেশকে নিয়ে বলা মার্তিনেজের সেই কথাটি একটা সুন্দর গোলের মতো’ বিস্তারিত