কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজার অভিমুখী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা […]
The post কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫ appeared first on দৈনিক আজাদী.
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের দুজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার এক নারী […]
The post কক্সবাজারে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ সিএনজিযাত্রী নিহত appeared first on দৈনিক আজাদী.
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি […]
The post সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক appeared first on দৈনিক আজাদী.
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয়, মহানগর ও কলেজ শাখার নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এ ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে সংগঠনটি। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রশিবির। আজ বিকেল সাড়ে তিনটায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের […]
The post মহসিন কলেজে ‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’ স্লোগান ছাত্রশক্তির appeared first on দৈনিক আজাদী.
চট্টগ্রাম নগরের মাদারবাড়ির পোড়া মসজিদ গলিতে আবাসিক এলাকার ভবনগুলোর নিচে কোথাও গড়ে উঠেছে নকল মবিল তৈরির কারখানা, কোথাও আবার রাখা হচ্ছে এসব পণ্য তৈরির সরঞ্জাম ও দাহ্য পদার্থ। নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে তৈরি হচ্ছে নকল মবিল। স্থানীয়দের দাবি, এ কারবার ঘিরে এলাকায় গড়ে উঠেছে একটি অসাধু চক্র। ঝুঁকি নিয়ে বসবাস করলেও চক্রটির ভয়ে মুখ খুলতে […]
The post নামী ব্র্যান্ডের মোড়কে নকল মবিল, আবাসিক ভবনের নিচে কারখানা appeared first on দৈনিক আজাদী.
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল চুরখাঁরহাট বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনার পর রায়হান আলম (Raihan Alam) নামের একটি আইডি থেকে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতের ওই ঘটনার পর ভাইরাল হওয়া পোস্টটিতে ‘আত্মরক্ষার্থে’ গুলি চালানোর দাবি করা হয়েছে। ফেসবুকে রায়হান আলম আইডি থেকে দেওয়া ওই পোস্টে নিজেকে রায়হান পরিচয় দিয়ে বলা হয়, ‘আসলামুলাইকুম প্রিয় ফটিকছড়িবাসী, […]
The post আত্মরক্ষর্থে গুলি চালিয়েছি: ‘সন্ত্রাসী’ রায়হানের নামে ফেসবুক পোস্ট appeared first on দৈনিক আজাদী.
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর একটি ভাড়া বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা ছিলেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ খুলশীর ৩ নম্বর রোডের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো […]
The post খুলশীতে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার appeared first on দৈনিক আজাদী.
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের অবস্থানের ওপর। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) গবেষক অমিত রঞ্জন তাঁর এক বিশ্লেষণে এমনটাই বলেছেন। সেপ্টেম্বরে প্রকাশিত ওই নিবন্ধে রঞ্জন লিখেছেন, ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করতে পারে। একই […]
The post ঢাকা-দিল্লির নতুন পরীক্ষার নাম হাসিনা, বলছেন সিঙ্গাপুরের গবেষক appeared first on দৈনিক আজাদী.
ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে অবস্থানের পর আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় উড়োজাহাজ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ২০২৪ […]
The post ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা, সরকার বলছে, আসতে হবে হাতকড়া পরে appeared first on দৈনিক আজাদী.
জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, চট্টগ্রামের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। তিনি বলেন, জামায়াত নেতা আব্দুল কাদের […]
The post বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের স্মরণসভা appeared first on দৈনিক আজাদী.